২ জুলাই ২০২৬ - ১৮:৩৪
গাজায় নতুন বসতি ও নিয়ন্ত্রণসীমা সম্প্রসারণ

গাজায় নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথাও প্রকাশ্যে এনেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):  ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ভাষ্য অনুযায়ী, সেটেলমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইতোমধ্যে গাজার উত্তরাঞ্চলে তিনটি নতুন বসতির পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে অনুমোদনের আহ্বান জানিয়েছে। 

একই সময়ে গাজার অভ্যন্তরে ইসরাইলি নিয়ন্ত্রণসীমা নির্দেশকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পাশের সীমাচিহ্ন পশ্চিমদিকে আরও সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ইসরাইলের নিয়ন্ত্রিত এলাকা আরও বিস্তৃত হয়েছে। 

অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছে, গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে ইসরাইল।

Tags

Your Comment

You are replying to: .
captcha